৪ এপ্রিল ২০২৬

এবার ১৪ ঘণ্টায় এলো ২৩ লাখ ৬৮ হাজার টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ এএম
এবার ১৪ ঘণ্টায় এলো ২৩ লাখ ৬৮ হাজার টাকা

বাংলাপ্রেস ডেস্ক:   ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা তার নির্বাচনী তহবিল সংগ্রহে সফলতা দেখিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ২৩ লাখ ৬৮ হাজার টাকা অনুদান পেয়েছেন।

ডা. জারা জানান, তাদের মোট ফান্ডরেইজিং লক্ষ্য ৪৬,৯৩,৫৮০ টাকা। এই লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি ইতোমধ্যেই অর্জিত হয়েছে। তাই লক্ষ্যমাত্রা পূর্ণ হলে তারা ফান্ডরেইজিং বন্ধ করবেন।

তিনি আরও জানান, বিকাশের লিমিট শেষ হওয়ায় যারা অনুদান দিতে চাচ্ছেন কিন্তু দিতে পারছেন না, তারা ব্যাংক একাউন্টের মাধ্যমে দান করতে পারবেন।

ডা. জারা নিশ্চিত করেছেন, পুরো ফান্ডরেইজিং প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। 

তিনি বলেন:

  • ১. তারা কেবল বিকাশ ও ব্যাংকের মাধ্যমে অনুদান নিচ্ছেন, যাতে প্রতিটি টাকার রেকর্ড থাকে যা ভবিষ্যতে যাচাইযোগ্য।
  • ২. সংগ্রহকৃত টাকার তথ্য নিয়মিত জানানো হবে এবং নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে।
  • ৩. ব্যয়বিবরণও স্পষ্টভাবে প্রকাশ করা হবে।

এর আগে তিনি জানান, মাত্র ৭ ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান জমা হয়েছে। ডা. জারা অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছিলেন, তাদের সহযোগিতা কল্পনার বাইরে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি