২৯ জুলাই ২০২৬

এবার হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে বাধা, রাস্তায় বসে পড়লেন নেতারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ এএম
এবার হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে বাধা, রাস্তায় বসে পড়লেন নেতারা

 

বাংলাপ্রেস ডেস্ক: জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে হবিগঞ্জে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এই কর্মসূচিতে অংশ নিতে ঢাকা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতা ও দলটির কর্মীরা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলেও পথে পথে তাদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই যাত্রা পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে যাওয়ার পথে অন্তত তিন জায়গায় বাধা দেয় পুলিশ। এই তিনটি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এগোতেই আরেক দফা বাধার মুখে পড়েন এনসিপির শীর্ষ নেতারা।

হবিগঞ্জের মিরপুর এলাকায় পৌঁছালে পুলিশ গাড়িবহর আটকে দেয়। পরে সেখানেই বসে পড়েন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতারা।

সেখানে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সিনিয়র নেতাদের রাস্তায় বসে থাকতে দেখা যায়।


পরে সেখানে তুমুল বৃষ্টি শুরু হলে ওই বৃষ্টির মধ্যেই রাস্তায় অবস্থান নিতে দেখা যায় এনসিপি নেতাকর্মীদেরা।

সেখান থেকে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “রাস্তার মাঝখানে ট্রাক, ট্রাক্টর, পুলিশ বসিয়ে রাখা হয়েছে। আমাদের হবিগঞ্জে যেতে বাঁধা দেওয়া হচ্ছে”।

এর আগে বিকেল তিনটার দিকে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা।


সেই বহরে থাকা দলটির নেতাকর্মীরা পথে পথে তাদের বাধার বেশ কিছু ভিডিও শেয়ার করেন ফেসবুকে। সেখানে দেখা যায় রাস্তায় খালি ট্রাক, ছোট ছোট ট্রাক্টর রেখে পথ আটকে রাখা হয়েছে।

১৪৪ ধারা জারির পরও হবিগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে জেলা সদরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


গতকাল মঙ্গলবার হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে জুলাই পদযাত্রার সভা শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা গাড়ি বহর নিয়ে সার্কিট হাউজে যাবার পথে সবুজবাগ এলাকায় পৌঁছলে নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলমের উপর হামলা চালায় একদল যুবক।

এ সময় তাদের বহণকারী গাড়ি ভাংচুর করা হয়। এক পর্যায়ে তারা সোনালী ব্যাংক প্রধান শাখার ভেতরে গিয়ে আশ্রয় নেন। তখন দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ অন্তত ২০ জন আহত হন।

পরে পুলিশ গিয়ে রাত ৮টার দিকে তাদেরকে উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়। রাত ১১টায় সারজিস আলম মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। এর আগে নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

এ ঘটনার প্রতিবাদে রাতেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং এনসিপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেন। এর প্রেক্ষিতে বুধবার সকালে জেলা প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি