১৯ মে ২০২৬

ঈদ বোনাস কবে মিলবে, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ মে ২০২৬, ০২:৪৪ পিএম
ঈদ বোনাস কবে মিলবে, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

বাংলাপ্রেস ডেস্ক:  এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড় দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

আজ মঙ্গলবার অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদুল আযহা-২০২৬ বাবদ ৪ টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ১৮ মে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিক্ষক-কর্মচারীগণ ১৯ মে পর সংশ্লিষ্ট ব্যাংক হতে ঈদুল আযহা-২০২৬ উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি