৪ এপ্রিল ২০২৬

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দাবি সিআরইউর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:১০ পিএম
ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দাবি সিআরইউর

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদপত্রে পাঁচ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে সিআরইউ।

বাংলাপ্রেস ডেস্ক:   আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদপত্রে পাঁচ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)। 

রোববার (৮ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক মহিউদ্দিন খান রিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিআরইউ সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান বিবৃতিতে বলেন, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাত দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। কিন্তু ঈদে সংবাদপত্রে মাত্র তিন দিনের ছুটি দেয়া হয়, যা বৈষম্যমূলক। একই সঙ্গে এই সময়ে কোন হকারও পত্রিকা বিক্রি করবে না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ একটানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি