৪ এপ্রিল ২০২৬

ঈদুল ফিতরে সংবাদপত্রে ছুটি ৫ দিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:১৫ এএম
ঈদুল ফিতরে সংবাদপত্রে ছুটি ৫ দিন

 

 

বাংলাপ্রেস ডেস্ক: এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি নিউজপেপার ওনার আ্যাসোসিয়েশন বাংলাদেশ (নোয়াব)।

আজ (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ১৯-২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে।

সে হিসাবে ২০-২৪ মার্চ পর্যন্ত কোনও সংবাদপত্র প্রকাশিত হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। এই তারিখ ধরে এবার ঈদে সরকারি চাকরিজীবীরা ৭ দিনের ছুটি পাচ্ছেন।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি