৪ এপ্রিল ২০২৬

এই পদ্মা এই মেঘনা গানের গীতিকার আবু জাফর মারা গেছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এই পদ্মা এই মেঘনা গানের গীতিকার আবু জাফর মারা গেছেন
  নিজস্ব প্রতিবেদক: এই পদ্মা এই মেঘনা গানের গীতিকার ও সুরকার আবু জাফর মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে মৃত্যু হয় তাঁর। আবু জাফরের মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন লোক–গবেষক সাইমন জাকারিয়া। জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন অসুস্থতায় ভুগছিলেন আবু জাফর। আবু জাফর একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, শিক্ষক ও কবি। ‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’-সহ অসংখ্য গানের গীতিকার, সুরকার আবু জাফর। রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর। তাঁর রচিত দেশাত্মবোধক ও আধুনিক গান আলোড়ন তুলেছিল। আবু জাফরের বিখ্যাত গানের মধ্যে ‘এই পদ্মা এই মেঘনা’ গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান পেয়েছিল। তাঁর রচিত বেশির ভাগ গানের সুর ও কণ্ঠ তিনি নিজেই দিয়েছেন। বেশ কিছু বই লিখেছেন আবু জাফর। এর মধ্যে নতুন ‘রাত্রি পুরোনো দিন’ (কাব্য), ‘বাজারে দুর্নাম তবু তুমিই সর্বস্ব’ (কাব্য), ‘বিপ্লবোত্তর সোভিয়েত কবিতা’ (অনুবাদ কাব্য) উল্লেখযোগ্য। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি