২৩ নভেম্বর ২০২৬

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল বিকেলে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল বিকেলে

বাংলাপ্রেস ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে আজ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। একইসঙ্গে আবেদনকারীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

রবিবার (২২ নভেম্বর) শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট eduboardresults.gov.bd থেকে ফল জানতে পারবেন। এছাড়া আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানানো হবে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

এর আগে ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন।

প্রকাশিত ফলে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হন। ফল প্রকাশের পর অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর দুপুর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ পান।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি