২৬ জুলাই ২০২৬

এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্র প্রশ্ন নিয়ে যা বলল শিক্ষা বোর্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৩ এএম
এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্র প্রশ্ন নিয়ে যা বলল শিক্ষা বোর্ড

বাংলাপ্রেস ডেস্ক: এইচএসসি ও সমমানের রসায়ন দ্বিতীয় পত্রের সৃজনশীল পরীক্ষার কয়েকটি প্রশ্নে ভুলের অভিযোগ উঠলেও তা নাকচ করে দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড বলছে, প্রশ্নপত্রে কোনো ভুল ছিল না। ইতোমধ্যে উত্তরপত্র মূল্যায়নের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে এবং প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের সেই নির্দেশিকা অনুসরণ করে নম্বর দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, গত বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষার পর প্রশ্নপত্রের ১, ৫, ৬ ও ৮ নম্বর সৃজনশীল উদ্দীপকে ভুল রয়েছে বলে অভিযোগ তোলেন কয়েকজন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। তাদের দাবি, এসব প্রশ্নে অসঙ্গতি থাকায় পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও মানসিক চাপ তৈরি হয়েছে।

তবে এ অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু চ্যানেল 24-কে বলেন, 'রসায়ন প্রশ্নে কোনো ভুল হয়নি। যারা বই পড়েছে, তারা উত্তর দিতে পেরেছে। যারা শুধু কোচিং বা গাইডের ওপর নির্ভর করেছে, তারাই সমস্যায় পড়েছে। আমরা ১২ জন বিশেষজ্ঞ দিয়ে প্রশ্নপত্র পরীক্ষা করিয়েছি। সবাই মতামত দিয়েছেন যে এখানে কোনো ভুল নেই।'

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি