১২ আগস্ট ২০২৬

এক দিনে ঢাকায় ফিরেছেন ৮ লাখ মানুষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এক দিনে ঢাকায় ফিরেছেন ৮ লাখ মানুষ
বাংলাপ্রেস ডেস্ক: এক দিনে ঢাকায় ফিরেছে আট লাখের বেশি মানুষ। ঈদুল আজহার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার আট লাখ ২০ হাজার মানুষ ঢাকায় প্রবেশ করেছেন। আর ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত এক কোটি চার লাখ ৯৪ হাজার মানুষ ঢাকা ছেড়েছেন। ঢাকায় প্রবেশ করা এবং ঢাকা থেকে বের হওয়া মোবাইল ফোনের সিমের হিসাব দিয়ে শুক্রবার বিকালে ফেসবুকে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম। অবিশ্বাস্য নয় যে ২২ জুলাই অবদি ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিমের গ্রাহক ঢাকার বাইরে গেছে। অন্যদিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছে মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি সিম।’ তিনি আরও বলেন, ‘আজকে থেকে শুরু হওয়া লকডাউন ও তার পরে কী হবে সেটি দেখার বিষয়। করোনায় এর কী প্রভাব পড়বে সেটাও দেখার বিষয়। তবে এটি লোকজনের ঢাকার বাইরে যাওয়া ও আসার হিসাব নয়। কারণ, এক জনের অনেকগুলো সিম থাকে। আবার কোনো কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি কিন্তু মোবাইল ও সিম একটা বা দুইটা।’ এদিকে সরকারি তথ্য অনুযায়ী, মোবাইল ফোনের সংযোগে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। তাদের সংযোগ সংখ্যা ৮ কোটি ৭৫ লাখ। রবির রয়েছে ৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার সংযোগ, যা দ্বিতীয় স্থান। অন্যদিকে বাংলালিংক আছে তৃতীয় স্থানে। তাদের সংযোগ সংখ্যা ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার। টেলিটকের সংযোগ সংখ্যা ৫৬ লাখ ৫৭ হাজার। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি