এক মাসে ডেঙ্গু আক্রান্ত ৯২০৬, মৃত্যু ৩৬
রাজধানীর যাত্রাবাড়ীর ১০ বছর বয়সী ইভা ডেঙ্গুতে আক্রান্ত। মুগদা হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বাংলাপ্রেস ডেস্ক: জুলাই মাসে ভয়াবহভাবে বেড়েছে ডেঙ্গু প্রবণতা। এক মাসেই ৩৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু।
এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ হাজার ২০৬ জন। চলতি বছরে মাস অনুযায়ী সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু জুলাইয়ে। সামনে ডেঙ্গু প্রবণতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
এনিয়ে চলতি মাসে হলো ৩৬ জনের মৃত্যু। আর চলতি বছরে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ১৫৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১০ জনে
মাস অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে মৃত্যু ছিল ডেঙ্গুতে। মে মাসে মৃত্যু হয় একজনের। জুনে ১৩ জনের মৃত্যু ছিল এবং জুলাই মাসে মৃত্যু হয়েছে ৩৬ জনের। এ ছাড়া মার্চ, এপ্রিলে কোনো ডেঙ্গু আক্রন্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর।
আক্রন্তও হয়েছে জুলাই মাসে সবচেয়ে বেশি।
এই মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগের মাসে অর্থাৎ জুন মাসে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। অন্যদিকে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিল ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শানাক্ত হয়। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি