৪ এপ্রিল ২০২৬

একদিনে আরো ১১৭ মৃত্যু, শনাক্ত ৩৫২৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
একদিনে আরো ১১৭ মৃত্যু, শনাক্ত ৩৫২৫
বাংলাপ্রেস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫২৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪ লাখ ৪ হাজার ৩৭০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৮৬ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ৫০ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ। করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৪০ জন, চট্টগ্রাম বিভাগের ৩৭ জন, রাজশাহী বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ১১ জন, বরিশাল বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ১০ জন, রংপুর বিভাগের ৫ জন এবং ময়মনসিংহ বিভাগের ৪ জন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি