৩ এপ্রিল ২০২৬

এখন সংস্কার সম্ভব না হলে কখনই হবে না: সাখাওয়াত হোসেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এখন সংস্কার সম্ভব না হলে কখনই হবে না: সাখাওয়াত হোসেন
বাংলাপ্রেস ডেস্ক: বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার সম্ভব না হলে আর কখনোই হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ক জাতীয় সংলাপের ‘সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা’ শীর্ষক সংলাপ অধিবেশন–৪ এ নৌ পরিবহন উপদেষ্টা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, এখন সংস্কার সম্ভব না হলে কখনোই হবে না। সংবিধানের দোহাই দিয়ে এটা করতে না পারলে শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, জনগণের প্রতিনিধিত্ব তৈরিতে দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে ভালো গাইডলাইন তৈরি করা সম্ভব। রাজনৈতিক দলের চাঁদাবাজি প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, পলিটিক্যাল পার্টি অ্যাক্ট (রাজনৈতিক দল আইন) তৈরি করতে হবে। কোনো অযুহাতেই তাদের চাঁদাবাজি মেনে নেয়া যাবে না। তাই পলিটিক্যাল পার্টিগুলোতেও সংস্কার করা জরুরি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি