এককের ঘরে নামলো করোনায় মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। যা গত সাত মাসে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৬৫৪ জনে।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জনের।
একদিনে করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৩ হাজার ২০৪টি আর পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৩০২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৯ লাখ ১৪ হাজার ৯১৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭২ লাখ ৮৯ হাজার ১১২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৬ লাখ ২৫ হাজার ৮০৪টি।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন।
এর আগে, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ৬৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এ ভাইরাস শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি