৪ এপ্রিল ২০২৬

একযোগে প্রত্যাহার হচ্ছেন ২০ দেশের রাষ্ট্রদূত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
একযোগে প্রত্যাহার হচ্ছেন ২০ দেশের রাষ্ট্রদূত
  নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মিশনগুলোতে রদবদলের অংশ হিসেবে আরও ২০ দেশে রাষ্ট্রদূত পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য দেন। তিনি বলেন, কূটনীতিকদের সরিয়ে আনার জন্য রাজনৈতিক দলগুলো থেকে যে সুপারিশ আসছে সেটাও সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে। ডিসেম্বর মাসে বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে চলে যাবেন। তাদের রিকল করা হয়েছে। আরও প্রায় ২০টির মত দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হতে যাচ্ছে। সেই নিয়োগের উদ্যোগও ইতোমধ্যে নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর সরকার ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে পরিবর্তনের ধারায় এরই মধ্যে বেশ কিছু দেশ থেকে রাষ্ট্রদূতদের সরানোর পাশাপাশি ফেরত আনা হয়েছে। চু্ক্তি বা প্রেষণে বিদেশি মিশনে দায়িত্ব পালন করা অনেকের চুক্তি বাতিল করা হয়েছে। সেই ধারা এখনো চলমান রয়েছে। সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, এগুলোর কিছু বিষয় আছে প্রশাসনিক প্রক্রিয়া। এজন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে না। কিন্তু এ প্রক্রিয়া চলমান আছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস অপূর্ব জাহাঙ্গীর। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি