১৫ এপ্রিল ২০২৬

এলএনজি ও তেলের দাম বেড়েছে দ্বিগুণ, জানালেন বাণিজ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:০৩ পিএম
এলএনজি ও তেলের দাম বেড়েছে দ্বিগুণ, জানালেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাংলাপ্রেস ডেস্ক:   বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এলএনজি, ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সবই দ্বিগুণ দামে কিনছে সরকার। এই ধাক্কার জন্য প্রস্তুত ছিল না কেউ।

সোমবার (১৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে এ কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দুই মাসের জোগান থাকলে স্পট মার্কেট থেকে চড়া দামে কিনতে হতো না।

আগামী বাজেটে এনবিআর থেকে ব্যবসায়ীদের জন্য কোনো খড়গ আসবে না। জবাবদিহি আর স্বচ্ছতা না থাকার কারণে সরকার আর অর্থনৈতিক অংশীজনদের মধ্যে সংযোগ দুর্বল হয়েছে।

মন্ত্রী আরো বলেন, বিগত সরকার অর্থনৈতিক সক্ষমতা না বাড়িয়ে বাজেটের আকার বড় করেছে, যার ফলেই বর্তমানে আর্থিক চাপ তৈরি হয়েছে। জিডিপি বাড়লেও করযোগ্য আয়ের পরিমাণ বাড়েনি।

সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি