৪ এপ্রিল ২০২৬

এনআইডি নিবন্ধন ফরমে আসছে বড় পরিবর্তন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম
এনআইডি নিবন্ধন ফরমে আসছে বড় পরিবর্তন

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন প্রক্রিয়া আরো স্বচ্ছ ও সহজ করতে নিবন্ধন ফরমে বড় পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে নিবন্ধন ফরমে ‘ডাক নাম’ এবং সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশের জন্য নতুন ঘর যুক্ত করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের আগেই ডাক নাম যুক্তসহ নিবন্ধন ফরম সংশোধনের বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হওয়ায় বিষয়টি স্থগিত রাখা হয়। এখন আবার সেই কার্যক্রম শুরু করা হয়েছে। এর ফলে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন প্রক্রিয়া যেমন স্বচ্ছ হবে, তেমনি ডাক নাম যুক্ত থাকায় নাম সংশোধনের হারও কমে আসবে।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, নাম সংশোধন-সংক্রান্ত জটিলতা কমানোর জন্যই এনআইডিতে ডাক নাম যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এতে কোনো নাগরিক আর বলতে পারবেন না যে, তিনি ডাক নামে ভোটার হয়েছেন।

এই কর্মকর্তা বলেন, নিবন্ধন ফরম-২-এ নতুন একটি ঘর যুক্ত করা হচ্ছে, যেখানে সংশ্লিষ্ট এলাকার সম্মানিত ব্যক্তির সুপারিশ থাকবে যে, তিনি আবেদনকারীকে ব্যক্তিগতভাবে চেনেন ও জানেন। এর ফলে রোহিঙ্গা কিংবা বিদেশিদের ভোটার হওয়া কঠিন হবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি