এনসিপি আহ্বান জানাল, গণভোট প্রচারের আইডিয়ার জন্য পুরস্কার ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: গণভোটের প্রচার কার্যক্রম জোরদার করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে সচেতন করতে দলটির পক্ষ থেকে নতুন নতুন ধারণা চাওয়া হয়েছে। ১০ জনের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও।
সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি গণভোটের পক্ষে কার্যকর প্রচার চালাতে নাগরিকদের কাছ থেকে সৃজনশীল আইডিয়া বা ধারণা আহ্বান করেছেন।
আসিফ মাহমুদ তার পোস্টে লিখেন, ‘গণভোটে এবার আপনি শুধু আপনার সিদ্ধান্তই জানাবেন না। সিদ্ধান্তের পাশাপাশি নাগরিক হিসেবে আপনি পরামর্শ দেবেন কীভাবে প্রচার করলে অন্যরা ‘হ্যাঁ’ ভোট দিতে আগ্রহী হবে। আমরা জানতে চাই আপনার সৃজনশীল পরামর্শ। ’
ফেসবুক পোস্টে জানানো হয়, আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীরা তাদের আইডিয়া পাঠাতে পারবেন- [email protected] ঠিকানায়। এদের মধ্য থেকে সেরা ১০ জন পাবেন আকর্ষণীয় পুরস্কার।
প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ল্যাপটপ এবং দ্বিতীয় ও তৃতীয় পরামর্শদাতা পাবেন যথাক্রমে ট্যাব ও স্মার্ট ওয়াচ। বাকি সাতজনের জন্যও আকর্ষণীয় গিফট হ্যাম্পার থাকবে।
এনসিপি মুখপাত্র আরও জানান, আইডিয়া ডিজিটাল প্লাটফর্ম কিংবা অফলাইন- উভয় মাধ্যমের জন্যই হতে পারে। এর মধ্য থেকে সহজ, বাস্তবায়নযোগ্য ও সৃজনশীল সেরা ১০টি আইডিয়া নিয়ে পরামর্শদাতাদের সঙ্গে তারা সরাসরি কাজ করবেন।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি