৪ এপ্রিল ২০২৬

এনসিপি থেকে পদত্যাগ করা সেই নেতা নির্বাচন করছেন গণঅধিকার পরিষদ থেকে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
এনসিপি থেকে পদত্যাগ করা সেই নেতা নির্বাচন করছেন গণঅধিকার পরিষদ থেকে

বাংলাপ্রেস ডেস্ক:   জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠকের পদে ছিলেন আরিফুল ইসলাম তালুকদার। তবে গেল ২৮ নভেম্বর এই পদ থেকে সরে দাঁড়ান। এবার তিনি জানালেন, গণঅধিকার পরিষদ থেকে তিনি নির্বাচন করছেন এবার।

তিনি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ! গণঅধিকার পরিষদ স্বকীয়তা ধরে রেখে আগামী নির্বাচনে অংশ নিবে এটি নিশ্চিত করেই প্রার্থীতা করার সিদ্ধান্ত নিলাম।’

চাঁদপুর-৪ আসনে ফরিদগঞ্জ থেকে ট্রাক মার্কায় নির্বাচন করতে চলেছেন তিনি। তিনি জানান, ‘বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে এখনো গত ১৭ বছরের সেটাপের বিরুদ্ধে আমার যে সংগ্রাম সেটি যুগপৎভাবে চলবে ইনশাআল্লাহ। শহীদ বীর ওসমান হাদীর সম্মানে তার মতই এই নির্বাচনে অংশ নিয়ে প্রতিবাদের কৌশল গ্রহণ করলাম। বাংলার ইতিহাসে এ প্রজন্মের যুগ-নির্মাতা ভিপি নুরুল হক নুর নেতৃত্বাধীন দল থেকে নির্বাচন করছি বলে আমি গর্বিত।’

এর আগে গত ২৮ নভেম্বর এনসিপির আহ্বায়ক বরাবর একটি চিঠি দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন আরিফুল। তার অভিযোগ ছিল, দল অভ্যন্তরীণ দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি এবং বিভিন্ন জায়গায় ক্ষমতার অপব্যবহার, সিদ্ধান্তহীনতা ও অনিয়মের কারণে তিনি পদত্যাগ করছেন পাননি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি