৩ এপ্রিল ২০২৬

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী আমন্ত্রিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ পিএম
এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী আমন্ত্রিত

ছবি ফেসবুক থেকে নেওয়া।

বাংলাপ্রেস ডেস্ক:   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে আমন্ত্রণ গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। পরে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

আখতার হোসেন জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সানন্দে দাওয়াত গ্রহণ করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্য সামনে রেখে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।

ধানমন্ডি আবাহনী মাঠে ইফতার মাহফিলের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হবে।

আখতার হোসেন আরও উল্লেখ করেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সম্মতি জানিয়েছেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি