৩ এপ্রিল ২০২৬

এনসিপির যেসব দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ০১:২৬ পিএম
এনসিপির যেসব দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

বাংলাপ্রেস ডেস্ক:   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোন কোন সেল এবং সাংগঠনিক ইউনিটের দায়িত্ব তার কার্যপরিধির আওতাভুক্ত থাকবে সে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দলটি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের সই করা এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ২৯ ডিসেম্বর তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পান।

এনসিপির মুখপাত্র হিসেবে মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেল, ব্র্যান্ডিং সেল, দপ্তর সেল, জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল, রিসার্চ ও পলিসি সেল, ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ ইউনিট) এসব সেল এবং সাংগঠনিক ইউনিট সমূহের দায়িত্ব তার কার্যপরিধির আওতাভুক্ত থাকবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি