৪ এপ্রিল ২০২৬

এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ এএম
এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ

 

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (২৯ ডিসেম্বর) এনসিপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটর এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ।

জানা গেছে, সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদও উপস্থিত থাকবেন এবং আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন।

এদিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন। কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামে একজন এনসিপি কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে গত বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে বিষয়টি অনেকটা গোপন ছিল। জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী গত শনিবার বিষয়টি নিশ্চিত করেন। 

 

মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হকও। তিনি বলেন, আসিফ মাহমুদ আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।

মনোনয়নপত্রে রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা আছে। 


যদিও আসিফ মাহমুদ ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। এরই মধ্যে ওই আসনে তিনি ভোটারও হয়েছেন। প্রচারণাও চালাচ্ছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি