৩ এপ্রিল ২০২৬

এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল
বাংলাপ্রেস ডেস্ক: আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। আর লিখিত পরীক্ষা শেষ হবে ৮ মে। তত্ত্বীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১০ মে, ১৮ মে এর মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ২০২৫ সালের ১০ এপ্রিল। ওইদিন বাংলা (আবশ্যিক)-১ম পত্র ও সহজ বাংলা-১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলা (আবশ্যিক)-২য় পত্র ও বাংলা সহজ ২য় পত্রের পরীক্ষা। ইংরেজি (আবশ্যিক)-১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল। আর ইংরেজি (আবশ্যিক) ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল। ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে গণিত (আবশ্যিক) পরীক্ষা। ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ২৩ এপ্রিল, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। এছাড়া, পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা ২৭ এপ্রিল; রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা ২৯ এপ্রিল; ভূগোল ও পরিবেশ ৩০ এপ্রিল; উচ্চতর গণিত (তত্ত্বীয়) এবং বিজ্ঞান ৪ মে, জীব বিজ্ঞান (তত্ত্বীয়) এবং অর্থনীতি ৬ মে, হিসাব বিজ্ঞান ৭ মে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা ৮ মে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি