১৩ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি পুনঃনিরীক্ষণে পাস, আবেদনের শেষ সময় কাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ এএম
এসএসসি পুনঃনিরীক্ষণে পাস, আবেদনের শেষ সময় কাল

বাংলাপ্রেস ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের ফলাফল একাদশে ভর্তির আবেদনের পোর্টালে (xiclassadmission.gov.bd) অন্তর্ভুক্ত করা হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা এখন থেকে ভর্তি আবেদন করতে পারবে।

যারা এরই মধ্যে আবেদন করেছে, তারাও সংশোধন করতে পারবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় একাদশ শ্রেণির আবেদনের পোর্টালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবির্তিত ফলাফলসমূহ আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব শিক্ষার্থীর ফলাফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত হয়েছে, তারা এখন আবেদন করতে (এরই মধ্যে আবেদন না করে থাকলে), কিংবা ইতোমধ্যেই করা আবেদন পরিমার্জন করতে পারবে।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তির তথ্য মতে, এবার একাদশ শ্রেণি ভর্তিতে অনলাইনে আবেদন চলবে আগামী রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। তবে যারা গত ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ভর্তি আবেদন করতে ব্যর্থ হয়েছে তারাও এ সময়ের মধ্যে আবেদন করতে পারবে।

ভর্তি নির্দেশিকা অনুসরণ করে একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবে।

এ ছাড়া শনিবার (১২ সেপ্টেম্বর) ও রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবে ভর্তিচ্ছুরা।

নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়।

ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।

এদিকে আবেদন, ফল প্রকাশ, শিক্ষার্থী নির্বাচন ও নিশ্চায়ন প্রক্রিয়ার পর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০-২২ সেপ্টেম্বর।

এরপর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি