৪ এপ্রিল ২০২৬

এভারকেয়ারে মা’কে দেখে ফিরোজায় যাচ্ছেন তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ এএম
এভারকেয়ারে মা’কে দেখে ফিরোজায় যাচ্ছেন তারেক রহমান


বাংলাপ্রেস ডেস্ক: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবন ফিরোজায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে ফিরোজার উদ্দেশ্যে রওনা করেন।

এর আগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে বিকেল ৫ টা ৫৮ মিনিটে  হাসপাতালে পৌঁছান তারেক রহমান।

এরও আগে গণসংবর্ধনায় দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বাস্তবায়নে দেশবাসীর সহযোগীতা চান।

তিনি বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা শান্তি চাই-সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কারও উস্কানিতে পা দেয়া যাবে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ সময় পর প্রিয় মাতৃভূমিতে পা রেখে তিনি আবেগপ্লুত হয়ে পড়েন। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি মাটির ওপর বসে পড়েন এবং দু-হাত দিয়ে মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি