২২ মে ২০২৬

ফেনীর লোকালয়ে ঘুরছে বাঘ, আতঙ্কে এলাকাবাসী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ফেনীর লোকালয়ে ঘুরছে বাঘ, আতঙ্কে এলাকাবাসী
বাংলাপ্রেস ডেস্ক:  ফেনীর পরশুরামের দক্ষিণ কেতরাঙ্গা সীমান্তবর্তী এলাকায় একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে বাঘটি খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে চলে এসেছে। এতে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে প্রায় দেড় ঘণ্টা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করে আবারও জঙ্গলের ভেতরে চলে যায়।স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে বনের বাঘ লোকালয়ে চলে এসেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।স্থানীয় বাসিন্দা নুরুল করিম ও মতিউর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সীমান্ত এলাকায় দীর্ঘ দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ঘোরাঘুরি করে বাঘটি। দূর থেকে দেখে মনে হচ্ছে সেটি খাবারের সন্ধান করেছিল।দেড় ঘণ্টা ঘোরাঘুরির পর সূর্য ডুবে গেলে সেটি আবার জঙ্গলের দিকে চলে যায়। কাঁটাতারের এপাশে আরো একাধিক বাঘ থাকতে পারে। আবু আহমদ নামের এক কৃষক জানান, ওই এলাকায় তার একাধিক জমি রোপা লাগানোর জন্য প্রস্তুত রয়েছে। বনের বাঘ কাঁটাতারের এ পাশে চলে আসায় এখন জমিতে চাষাবাদের কাজে যেতে ভয় লাগছে। পরশুরাম থানার ওসি মো. নুরুল হাকিম কালের কণ্ঠকে জানান, বিষয়টি তিনি খোঁজখবর নিচ্ছেন। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বিজিবি সূত্রে জানা যায়, দক্ষিণ কেতরাঙ্গা বিওপির সীমান্ত পিলার-২১৭৩/এস জিরো পয়েন্টে তারকাঁটার বেড়ার বাইরে বাংলাদেশ অভ্যন্তরে একটি বাঘকে লোকালয়ে ঘুরতে দেখা যায়। তবে বাঘটি কোনো ক্ষয়ক্ষতি না করে সন্ধ্যার দিকে আবারও জঙ্গলের দিকে ঢুকে যায়। স্থানীয় লোকজনকে জমি চাষাবাদের জন্য সতর্কভাবে ওই সীমান্ত এলাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি