ফজলে নূর তাপসের নির্বাচনী ইশতেহার ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : ‘ঐতিহ্য সুন্দর সচল সুশাসিত ও উন্নত ঢাকার পথে পথচলায়’ স্লোগানে ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।
৫ টি রূপরেখা নিয়ে ইশতেহারে ৯০ দিনের মধ্যে নগরবাসীর মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
নতুন যুক্ত ওয়ার্ডগুলোকে আধুনিকায়ন করাসহ ইশতেহারে নানা উন্নয়ন কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছেন তাপস। এর মধ্যে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ৩ বছরের মধ্যে রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ি করতে পারবে না বলে জানিয়েছেন তিনি।
২ বছরের মধ্যে ডিএনসিসি’কে নিজস্ব অর্থায়নে চলতে সক্ষম হিসেবে গড়ে তোলারও লক্ষ্যমাত্রা আওয়ামী লীগের এ মেয়র প্রার্থীর।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
২ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
৩ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি