২৪ মে ২০২৬

ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ফ্লাইট বন্ধ করল নভোএয়ার
বাংলাপ্রেস ডেস্ক: সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দেশীয় এয়ারলাইন্স সংস্থা নভোএয়ারের ফ্লাইট চলাচল। শুক্রবার (২ মে) থেকেই সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধের বিষয়টি জানিয়েছে সংস্থাটির এক কর্মকর্তা। তবে কতদিন বন্ধ থাকবে, নাকি একেবারেই বন্ধ হয়ে যাবে কার্যক্রম, তা নিশ্চিত করতে পারেনি নভোএয়ার। তথ্য বলছে, লোকসানের কারণে এয়ারলাইসটি একেবারে বন্ধ হয়েও যেতে পারে। আপাতত ইন্সপেকশন রিপোর্ট আসার পর ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে। এ সময়ের মধ্যে যাত্রীদের টিকিটের টাকাও ফেরত দেয়া হবে বলে জানা গেছে। নভোএয়ার সূত্র জানিয়েছে, সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে। কারণ সংস্থাটি তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়াটি এই মাসেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বিমান বিক্রির ইনসপেকশন শুরু হয়েছে। মূলত অর্থ সংকটেই বন্ধ হয়ে যেতে পারে সম্ভাবনাময় এয়ারলাইন্সটি। বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করা হয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি