৩ এপ্রিল ২০২৬

ফ্লোরা ফেস্টিভ্যালঃ বাসায় বসে বাগানের রিভিউ দিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফ্লোরা ফেস্টিভ্যালঃ বাসায় বসে বাগানের রিভিউ দিন

জবি থেকে সংবাদদাতা: গ্রিন ফাইটিং মুভমেন্ট বাংলাদেশ (জিএফএম) এর উদ্যোগে সমগ্র দেশে অনলাইন ভিত্তিক ‘ফার্স্ট ন্যাশনাল ফ্লোরা ফেসটিভ্যাল-২০২০’ এর আয়োজন করা হয়েছে। জলবায়ু সংকট মোকাবেলায় দেশের সকল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাসযোগ্য দেশ উপহার দিতে এই সংগঠনের পথচলা। আর চলমান পরিস্থিতিতে বাসায় বসে নিজ বাগানের রিভিউ দেয়ার কর্মসূচি নিয়েছে তারা।

সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে মাহমুদ তানজীদ জানান, জীবনের সব অর্জন, আনন্দ এবং বিশেষ দিনে গাছ লাগিয়ে উদযাপনের আইডিয়া সমগ্র দেশে বিস্তার করার উদ্দেশ্য নিয়ে আমরা যাত্রা শুরু করি।

ন্যাশনাল ফ্লোরা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে চাইলে, আপনার ব্যাক্তিগত বাগানের ভিডিও করে পোস্ট করুন আপনার টাইমলাইনে ও সংগঠনের ফেসবুক গ্রুপে (Green Fighting Movemment, Bangladesh )। পরবর্তীতে এর মধ্য থেকে বাছাইকৃত সেরা ১০জন হবেন ‘ফার্স্ট ন্যাশনাল ফ্লোরা ফেসটিভ্যাল-২০২০’ এর বিজয়ী।

নিয়মাবলি সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা নাবিল আহমেদ জানান, ভিডিওটির ব্যাপ্তিকাল হবে সর্বোচ্চ ৩ মিনিট। ভিডিওটির মধ্যে বাগান সম্পর্কে উপস্থাপনা, গাছগুলোর বর্ণনা, বাগানের বয়স, বাগানের ইতিহাস,বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করবে। এবং ফেসবুক পোস্টের ক্যাপশনে #first_national_flora_festival2020 এবং #green_fighting_movement এই দুইটি হ্যাশট্যাগ ব্যাবহার করতে হবে। ৩০ এপ্রিলের মধ্যে ভিডিও জমা দেয়ার সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি