ফোবানার নতুন সভাপতি জহির, নির্বাহী সচিব প্রিয়লাল
ফোবানার নতুন সভাপতি জহির, নির্বাহী সচিব প্রিয়লাল
ছাবেদ সাথী, লস অ্যাঞ্জেলেস থেকে: ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র নতুন নির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। ২০২৬-২৭ এক বছর মেয়াদি নতুন এ কমিটিতে মোহাম্মদ এম রহমান জহির সভাপতি (চেয়ারপারসন) এবং প্রিয়লাল কর্মকার নির্বাহী সচিব (এক্সিকিউটিভ সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৬ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলে ফোবানার বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। নিররবাচনে এম রহমান জহিরকে চেয়ারপারসন এবং প্রিয়লাল কর্মকারকে নির্বাহী সচিব নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুব রেজা রহিমের পরিচালনায় অত্যন্ত সুষ্ঠভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন করা হয়েছে বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনার। তাকে সহযোগিতা প্রদান করেন অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর ও ডিউক খান।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুব রেজা রহিমের পরিচালনায় অত্যন্ত সুষ্ঠভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন করা হয়েছে বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনার। তাকে সহযোগিতা প্রদান করেন অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর ও ডিউক খান।
প্রধান নির্বাচন কমিশনার কর্তক ঘোষিত ফলাফলে নির্বাচিতরা হলেন মোহাম্মদ এম রহমান জহির চেয়ারপারসন, আবির আলমগীর ভাইস চেয়ারম্যান, ড.প্রিয়লাল কর্মকার নির্বাহী সচিব, অ্যান্থনি গোমেজ পিয়ুস যুগ্ম সচিব এবং নাহিদা নাসের ইয়াসমিন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও আউটস্ট্যান্ডিং সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে- রবিউল করিম বেলাল, ড. জয়নুল আবেদীন, মোঃ ইকবাল, শামসুদ্দিন সাগর, মুহাম্মদ আলী মানিক, মাহবুবুর রহমান ভুঁইয়া, মকবুল এম আলী, বাবুল হাই ও ড. আব্দুস সাত্তার.
তালিকাভুক্ত সংগঠনগুলোর মধ্যে যারা নির্বাহী সদস্যপদ লাভ করেছেন তারা হলেন যথাক্রমে-বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন (ইমতিয়াজ আহমেদ পাভেল), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (জসিম উদ্দিন), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার কানসাস সিটি (রেহান রেজা), ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি (আবু রুমি), বাইটপো (শামসুদ্দিন মাহমুদ), ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিএমভি ইঙ্ক (আখতার হোসেন), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইনক. (শফিকুল ইসলাম জুয়েল), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস বান্ট (হাসমত মোবিন), বাংলাদেশ মেলা (তৌফিক সুলেমান খান তুহিন), অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (নুরুল আমিন), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইঙ্ক বাই (দিলশাদ এম চৌধুরী), বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টন (আজমল এ. খান), ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হিউস্টন (নাদিম ভূঁইয়া), সুন্দরবন (করিম সালাউদ্দিন), বাংলাদেশ আমেরিকান সোসাইটি (সায়েদুল হক) ও বেঙ্গলি বয়েজ কালচারাল অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (রাসেল ভুঁইয়া)।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
সঙ্গীত একাডেমি