১৮ জুলাই ২০২৬

ফোবানার সাবেক ভাইস চেয়ারম্যান কুদরত-এ-খুদার মৃত্যুতে নেতৃবৃন্দের গভীর শোক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম
ফোবানার সাবেক ভাইস চেয়ারম্যান কুদরত-এ-খুদার মৃত্যুতে নেতৃবৃন্দের গভীর শোক

ফোবানা'র সাবেক ভাইস চেয়ারম্যান কুদরত-এ-খুদা

নিজস্ব প্রতিনিধি: ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর সাবেক ভাইস চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা কুদরত-এ-খুদা আর মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ফ্লোরিডা পাম বীচের ডিয়ারফিল্ড রিহাব সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ( নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই কাছে ফিরে যাবো) । দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।  
কুদরত-এ-খুদার মৃত্যুতে ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রহমান জহির এবং নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ গভীর শোক প্রকাশসহ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রয়াত কুদরত-এ-খুদা ২০১৩-১৪ সালে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং সততা ও ন্যায় নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেন বলে ফোবানা কর্মকর্তারা উল্লেখ করেন।  মরহুমের নামাজে জানাজা আজ শনিবার (১৮ জুলাই) কিচিমিতে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি