ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি পদ পাওয়ায় আনন্দ মিছিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার বাসিন্দা আশিকুর রহমান আশিক ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ পাওয়ায় বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলা ছাত্রলীগ নেতারা বিকেলে পৌর শহর বাজারে আনন্দ মিছিল করে। ১৭ ফেব্রুয়ারী জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী (রিয়ান) ও সাধারন সম্পাদক মো. ফাহিম আহামেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আশিকুর রহমান আশিকের সহ-সভাপতি পদের কথা জানা যায়।
আনন্দ মিছিলে অংশ বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, সাধারন সম্পাদক প্রান্ত সিদ্দিকী, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর ফাহিম, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মৃদুল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ প্রিন্স, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাফাত ইসলাম বাপ্পি। এ ছাড়া আনন্দ মিছিলে উপজেলার কয়েকশ ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি