১১ জুলাই ২০২৬

ফরিদপুরে বাসচাপায় পাঁচজন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:২১ পিএম
ফরিদপুরে বাসচাপায় পাঁচজন নিহত

 

বাংলাপ্রেস ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় পাঁচজন নিহত হয়েছেন। পরে উত্তেজিত জনতা মহাসড়কের অন্তত ৬টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।


বর্তমানে স্থানীয়রা সড়কটি অবরোধ করে রেখেছেন স্থানীয়রারা। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন পাঁচজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে একটি ডিমবাহী পিকআপ মহাসড়কের সুয়াদি এলাকায় উল্টে যায়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ রেকার নিয়ে আসে। রেকার দিয়ে গাড়িটি উদ্ধারের সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক রয়েছে বলে জানা যায়।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং মরদেহ উদ্ধার করেছে।


বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি