ফরিদপুরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন
ফরিদপুর প্রতিনিধি: করোনা মহামারীতে ফরিদপুরে সঙ্কটগ্রস্থ অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'সাহায্য'।
শুক্রবার (৩০ জুলাই) দুপুরে শহরের পূর্ব খাবাসপুর স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ক্লাবের পাশে প্রায় শতাধিক নিরন্ন নারী পুরুষের মাঝে এসব খাবারের প্যাকেট তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের স্বেচ্ছাসেবক ইমতিয়াজ আহমেদ লিংকন, মো. জাহিদুল ইসলাম, রেজাউল করিম রুবেল, মাসুদ খান, এস এম হারুন অর রশীদ, সাইদুর রহমান সাঈদ, সোহাগ বিশ্বাস, শামছুদ্দোহা, হাফিজুর রহমান সুমন, জামিল মিয়া, লালন ফকির, রাজিব হাসান রনি প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, চলমান করোনা পরিস্থিতিতে দুঃখী মানুষের জন্য মানবিকতার হাত বাড়িয়ে দেয়ার লক্ষ্যে এই স্বেচ্ছাসেবী সংগঠন করা হয়েছে। তাদের এই কার্যক্রম আগামীতেও চালিয়ে যাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন