ফুলবাড়ীতে সিএইচসিপির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী(দিনাজপুর)থেকে: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের পার্বতীপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোলাম মাবুদের ব্যক্তি উদ্যোগে এলাকার গরীব ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ক্লিনিক চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রামাণিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নর পার্বতীপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোলাম মাবুদ প্রমুখ। এলাকার গরীব ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবন, আটা ও আলু বিতরণ করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি