ফুলেল শ্রদ্ধায় সিক্ত ফকির আলমগীর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শেষযাত্রায় সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন কিংবদন্তী গণসংগীতশিল্পী, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর।
প্রথমে শনিবার সকালে কিংবদন্তি এই শিল্পীকে খিলগাঁও সংসদের বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। আজীবন সদস্য থাকায় খিলগাঁও পল্লীমায় বীর মুক্তিযোদ্ধা ফকির আলমীরকে দেয়া হয় গার্ড অব অনার দেয়া হয়। সেখানেই তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধার প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরকে দাফন করা হবে।
এর আগে করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি। ফকির আলমগীরের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন মন্ত্রী, এমপি, শিল্পী সাহিত্যিকসহ বিশিষ্টজনেরা।
করোনা আক্রান্ত হওয়ার পর থেকে নানা জটিলতা দেখা দেয় কিংবদন্তি শিল্পী ফকির আলমগীরের। ১৫ তারিখ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় হার্ট অ্যাটাকে ফকির আলমগীর শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি