৬ আগস্ট ২০২৬

ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:৪৮ এএম
ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ফ্যামিলি কার্ড প্রদান–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, ২০২৭ সালের জুনের মধ্যে ৪০ লাখ ২০ হাজার পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর আগামী চার বছরের মধ্যে দেশের মোট ১ কোটি ৬০ লাখ পরিবার এই কার্ডের আওতায় আসবে। সরকারের আশা, এ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের সার্বিক দারিদ্র্যের হার কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, আগামী ছয় সপ্তাহের মধ্যে সারা দেশে সুবিধাভোগীদের তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। তবে কার্ডের তথ্য সংশোধন ও পরিবর্তনের সুযোগ চলমান থাকবে। তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে তিন ধাপে যাচাই-বাছাই করা হবে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত সুবিধাভোগীরা সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে তাদের প্রাপ্য অর্থ উত্তোলন করতে পারবেন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি