২২ এপ্রিল ২০২৬

গাড়ি চাওয়া নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হাসনাত আবদুল্লাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:৪১ পিএম
গাড়ি চাওয়া নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হাসনাত আবদুল্লাহ


বাংলাপ্রেস ডেস্ক: কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সংসদে গাড়ি ব্যবহারের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিন বুধবার (২২ এপ্রিল) বিকালে  প্রশ্নোত্তর পর্বের পর অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে নিজের অবস্থান সম্পর্কে জানান হাসনাত।


তিনি বলেন, “ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না। প্লট আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় সংসদ সদস্যদের একটি গাড়ি ব্যবহার করতে দেওয়া যায় কিনা সেটি আমি এই সংসদে আমি জানিয়েছিলাম।”

হাসনাত বলেন, “সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন, ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য কিন্তু এক্সট্রা খরচও লাগবে না। আমাদের ৭০ হাজার টাকা কিন্তু গাড়ি মেইনটেনেন্সের জন্য পাচ্ছি। কিন্তু, আমাদের গাড়ি নেই।”

এনসিপির এই সংসদ সদস্য বলেন, “ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার ঘোষণা দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেকটি এমপি অনন্য নজির স্থাপন করেছে। এটি মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করেছে। সেটির জন্য এখানে পুনরাবৃত্তি করেছি সকল এমপিদের পক্ষ থেকে, আমরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লটের সুবিধা আমরা নেব না।”


এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে। তিনি জানান, সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্তকে দেশবাসী স্বাগত জানিয়েছে

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি