৪ এপ্রিল ২০২৬

গাইবান্ধায় এতিমখানায় মাস্ক বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গাইবান্ধায় এতিমখানায় মাস্ক বিতরণ

গাইবান্ধা থেকে সংবাদদাতা: করোনাভাইরাসের সংক্রমণরোধে গাইবান্ধা সরকারি শিশু পরিবার বালক ও বালিকার এতিম শিশুদের জন্য ২০০ টি মাস্ক দেওয়া হয়েছে। সোমবার দুপুরে স্ব-স্ব প্রতিষ্ঠান চত্বরে নিজেদের তৈরি এসব মাস্ক দেয় বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টর।

এসময় উপস্থিত ছিলেন শিশু পরিবার বালকের তত্ত্বাবধায়ক সুমন সরকার ও বালিকার তত্ত্বাবধায়ক তমিজুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ, সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক রায়, প্রকল্পটির আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ নাইম কামরান ও প্রকল্পটির সিনিয়র সুপারভাইজার মো. আহসান হাবীব প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি