গাজা সংঘাতে ৮৬৫ ইসরায়েলি সেনা নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮৬৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল গাজায় সংঘাতে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। দক্ষিণ গাজায় লড়াই চলার সময় তিনি আহত হন বলে জানা গেছে।তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা এবং ক্ষুধার সংকটে মৃত্যু বাড়ছেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, অক্টোবর ২০২৩ সালে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে অন্তত ১১৫ জন ফিলিস্তিনি ক্ষুধায় মারা গেছেন। এসব মৃত্যুর বেশিরভাগই সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘটেছে এবং এর মধ্যে অনেক শিশুও রয়েছে।
এছাড়া বৃহস্পতিবার সারা দিন ইসরায়েলি হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জন মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন। এছাড়া ক্ষুধার কারণে আরো দুইজনের মৃত্যু হয়েছে।
ইসরায়েল মার্চ মাসে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে এবং মে মাসের শেষ দিক থেকে অল্প পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দিয়েছে। এতে করে সেখানে চরম মানবিক সংকট তৈরি হয়েছে এবং জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা গণঅনাহারের আশঙ্কা প্রকাশ করেছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ক্ষমতায় ফেরার পরই ডোনাল্ড ট্রাম্পের বিপুল আয়, বছরে ১০০ কোটি ডলার
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ খারিজ করল সুপ্রিম কোর্ট
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি