১৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে ৬ কারখানা বন্ধ ঘোষণা, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
গাজীপুরে ৬ কারখানা বন্ধ ঘোষণা, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাপ্রেস ডেস্ক:  গাজীপুরে শ্রমিক অসন্তোষের মধ্যে ছয়টি শিল্প-কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ছয়টি কারখানা বন্ধের তথ্য জানান।

তিনি বলেন, তাদের কাছে ছয়টি কারখানা বন্ধের তালিকা রয়েছে। ‘নো ওয়ার্ক, নো পে’ নীতিতে কারখানাগুলো আজকের জন্য বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষ কারখানাগুলো খুলে দেবে।

তবে এখন পর্যন্ত কোনো কারখানায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়নি। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শিল্প পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, রবিবারও কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে অসন্তোষ প্রকাশ করছেন। কোথাও কোথাও শ্রমিকেরা কাজ না করে বসে আছেন।

পরিস্থিতি পর্যবেক্ষণ করছে শিল্প পুলিশ। কারখানা বন্ধের নোটিশ না পাওয়া পর্যন্ত সেগুলো বন্ধ বলে গণ্য করা যাবে না।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি