৩ এপ্রিল ২০২৬

গাজীপুরের পুলিশ সুপার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গাজীপুরের পুলিশ সুপার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে তিনি ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। মঙ্গলবার সকালে ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত সেপ্টেম্বর/২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এ সময় গাজীপুরের পুলিশ সুপার ছাড়াও জেলার কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার এবং কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এস আই (নি.) মো. সাইফুল আলম ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর ও অস্ত্র/বিস্ফোরক উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়ে ডিআইজি হাবিবুর রহমানের কাছ থেকে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন। সভায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) মো. মাহবুবুর রহমান সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তা এবং ১২ জেলার পুলিশ সুপারগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকা রেঞ্জ কার্যালয় প্রদত্ত ১০টি ক্যাটাগরীর মধ্যে গাজীপুর জেলা ৪টি ক্যাটাগরীতে (পুলিশ সুপার, সার্কেল অফিসার, সাব ইন্সপেক্টর ও অস্ত্র/বিস্ফোরক উদ্ধারকারী অফিসার) শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি