২৭ জুলাই ২০২৬

গান গাওয়াকে অন্যায় মনে করি না, কেউ মানুক বা না মানুক: শিক্ষা প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০১ পিএম
গান গাওয়াকে অন্যায় মনে করি না, কেউ মানুক বা না মানুক: শিক্ষা প্রতিমন্ত্রী

 


বাংলাপ্রেস ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের রিল ভিডিওকে কেন্দ্র করে চলমান বিতর্কের বিষয়ে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রবিবার (২৬ জুলাই) বিকেলে সিলেটে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি ভিডিওটি দেখিনি। আমার সোশ্যাল মিডিয়াও নেই। তবে কয়েকজন আমাকে বলেছেন, একজন শিক্ষিকা গান গেয়ে একটি ভিডিও আপলোড করেছেন। এটিতে কোন অশ্লীলতা নেই। গান গাওয়াকে আমি অন্যায় মনে করি না। এটি কেউ মানুক বা না মানুক, আমি অন্তত তা মনে করি না।”

শিক্ষিকা বিউটি রানী পালের একটি রিল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় তিনি কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে সাইবার বুলিং ও সামাজিকভাবে হেনস্তার অভিযোগ এনে ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অন্যদিকে, দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক, লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা তার প্রতি সংহতি প্রকাশ করেছেন।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি