ঘণ্টা বাজল স্কুলে: দীর্ঘ ৩৮ দিনের ছুটির অবসান
বাংলা প্রেস
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০১:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে খুলে দেয়া হয়েছে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
এবারের রমজান ও ঈদের ছুটি শুরু হয়েছিল গত ১৯ ফেব্রুয়ারি থেকে। সরকারি সূচি অনুযায়ী ২৬ মার্চ স্বাধীনতা দিবস পর্যন্ত এই ছুটি নির্ধারিত ছিল। তবে ২৭ ও ২৮ মার্চ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৯ মার্চ পর্যন্ত বেড়ে যায় সেই ছুটি।
এবার শিক্ষার্থীরা ৩৮ দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করেছে। দীর্ঘ বিরতির পর আবারও নিয়মিত পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝেও কাজ করছে উৎসাহ।
দীর্ঘ ছুটির পর ক্লাসে ফিরেই শিক্ষার্থীদের সিলেবাস সময়মতো শেষ করায় মনোযোগ দিচ্ছেন শিক্ষকেরা। ছুটির পরপরই অর্ধবার্ষিক পরীক্ষাও শুরু হয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি