৩ এপ্রিল ২০২৬

ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশের ঘোড়াশাল রেলস্টেশনে আন্তনগর এগারোসিন্ধুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে ঘোড়াশাল স্টেশনের তিন নাম্বার লাইন থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আল আমিন। আল আমিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের দিলু মিয়ার ছেলে। মা ও স্ত্রীকে নিয়ে ভাবির বাড়ি ঘোড়াশালে বেড়াতে এসেছিল আল আমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ যুবক অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেলওয়ে পুলিশ ও ঘোড়াশাল স্টেশন সংশ্লিষ্টরা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তনগর এগারোসিন্ধুর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেল ৫টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি