৩ এপ্রিল ২০২৬

গণঅধিকার পরিষদের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকের বৈঠক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪২ পিএম
গণঅধিকার পরিষদের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকের বৈঠক

বাংলাপ্রেস ডেস্ক:   আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধির সাথে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি।  

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম এবং রবিউল হাসান।

বৈঠকে নির্বাচনের কেমন পরিস্থিতি বিরাজ করছে সেই বিষয়ে আলোচনা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, নির্বাচনে সকল দলের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা সেসব বিষয়েও জানতে চাওয়া হয়।

এসময় তারা গণঅধিকার পরিষদের নির্বাচনী ইশতেহার কি, জনগণ কেন গণঅধিকার পরিষদকে নির্বাচন ভোট দিবে এবং গণঅধিকার পরিষদের প্রার্থীরা জনগণকে কি মেসেজ দিচ্ছে এসব জানতে চাওয়া হয়।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি