৪ এপ্রিল ২০২৬

গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ এএম
গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

বাংলাপ্রেস ডেস্ক:   রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে লাল সবুজ বাসে করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চে এসে পৌছেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এ সময় নেতাকর্মীদের মুহূর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে সংবর্ধনাস্থল। নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। 

মঞ্চে উপবিষ্ট বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রিয় নেতাকে সংবর্ধন জানান।সেই সঙ্গে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নেতারাও মঞ্চ থেকে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছ জানান। দলীয় নেতাকর্মীরা নিচ থেকে স্লোগান দিতে থাকেন। সবার অভিবাদনের জবাব দেন তারেক রহমান। 

কিছুক্ষণের মধ্যে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

পথে নেতাকর্মীদের ভিড় ঠেলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ২টা ৩০ মিনিটি মঞ্চে উঠেন তারেক রহমান।

এর আগে দীর্ঘ প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট এলাকা) ও কুড়িল বিশ্বরোডজুড়ে সকাল থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে গণসংবর্ধনার পরিবেশ তৈরি হয়েছে। দলের শীর্ষ নেতাকে বরণ করে নিতে ভোরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে হেঁটে সমাবেশস্থলে আসতে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের।

এর আগে ৯টা ৫৮ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর ফ্লাইটটি বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে) হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি