১৭ অক্টোবর ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ এএম
গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির


বাংলাপ্রেস ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন এবং সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে জানিয়েছে সরকারের একতরফা সংবিধান সংশোধন প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এনসিপির কার্যালয়ে জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষ্যে জরুরি সংবাদ সম্মেলনে এই তিন দাবি জানানো হয়।

দাবিগুলো হলো—১. অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। ২. একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে। ৩. একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি যাবে না; এ নিয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে দলের মূল বক্তব্য তুলে ধরে সদস্যসচিব আখতার হোসেন এমপি বলেন, ‘সংসদীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে সব দলের সম্মতিতে একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের রূপরেখা তৈরি হয়েছিল। কিন্তু সরকার সেই প্রক্রিয়া পাশ কাটিয়ে একদলীয় প্রক্রিয়ায় সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে, যা গণভোটের রায়ের সঙ্গে চরম প্রতারণা ও সংস্কার নস্যাতের চক্রান্ত।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন— এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি