৪ এপ্রিল ২০২৬

গোমতীর পাড়ে কৃষিমন্ত্রীর ইফতার

দূষণ রোধে সচেতনতার আহ্বান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:৪৯ পিএম
গোমতীর পাড়ে কৃষিমন্ত্রীর ইফতার

বাংলাপ্রেস ডেস্ক:   কুমিল্লার গোমতী নদী পরিদর্শনে গিয়ে নেতাকর্মীদের নিয়ে নদী তীরে ইফতার করেছেন কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিন। এ সময় গোমতী রক্ষা এবং দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। 

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তিনি নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং গোমতীর বর্তমান অবস্থা ও নাব্য সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে কৃষিমন্ত্রী উপস্থিত সুধীজন ও এলাকাবাসীর উদ্দেশে বলেন, গোমতী নদী আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং বিশেষ করে কুমিল্লার কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদীকে দূষণের হাত থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি নদীতে বর্জ্য ফেলা বন্ধসহ দূষণ প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

নদী পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী গোমতী নদীর পাড়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় তিনি এলাকার তরুণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করার পরামর্শ দেন। 

তিনি বলেন, তরুণরাই পারে একটি পরিচ্ছন্ন ও দূষণমুক্ত গোমতী উপহার দিতে।

কৃষিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা প্রত্যাশা করছেন, গোমতী নদী দখল ও দূষণমুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এখন আরও জোরালো ও কার্যকর পদক্ষেপ নেবে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি