১৩ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে একে একে ১৫ গাড়ির সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত এমপির গাড়িবহর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ এএম
গোপালগঞ্জে একে একে ১৫ গাড়ির সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত এমপির গাড়িবহর

বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে একে একে ১৫ গাড়ির মধ্যে সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। এতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়। তবে তিনি অক্ষত রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।


এতে মারাত্মক আহত রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া, বাকিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে। মুকসুদপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পরবতীতে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ ১৫টি যানবাহনের একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ ঘটে।


এ সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে থাকা দুইটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সংসদ সদস্য ঢাকা থেকে তার নির্বাচনী এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরের প্রবেশকালে ওই দুর্ঘটনার মধ্যে পড়ে যায়। তবে এ ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।

এদিকে, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসেরকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। মারাত্মক আহত ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি