১৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে ত্রুটি, তদন্তে মিলল পাখায় ত্রুটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ এএম
প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে ত্রুটি, তদন্তে মিলল পাখায় ত্রুটি

 

বাংলাপ্রেস ডেস্ক: জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমানের ফিরতি ফ্লাইটে পাঁচটি ত্রুটি ছিল। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব ত্রুটির তথ্য উঠে এসেছে। কোনো ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত ২৯ অক্টোবর জাপান সফর শেষে দেশে ফিরছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

বিমানের নিজস্ব প্রকৌশল দল এবং জাপানি টেকনিশিয়ানদের দীর্ঘ প্রচেষ্টায় ত্রুটি মেরামত করার পর নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে রওনা দেয় ভিভিআইপি ফ্লাইটটি। তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় পরদিন ৩০ অক্টোবর চার সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে বিমান কর্তৃপক্ষ।

তদন্তে উড়োজাহাজটির কারিগরি লগ বই এবং রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ, পিটট হিটিং ব্যবস্থা এবং ডান ও বাম পাশের র‍্যাম এয়ার ফ্যান ব্যবস্থায় ত্রুটির প্রমাণ পেয়েছে কমিটি।


বিমানের একটি সূত্র জানায়, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘স্পয়লার আপ-ডাউন করছে না, এটা সেন্সর এবং এয়ারক্রাফটের সমস্যা। এমনিতেই সবকিছুর আগে যাত্রীর নিরাপত্তা অগ্রাধিকার পায়। এরপরও প্রধানমন্ত্রীর মতো কেউ যাচ্ছেন, তখন তো বিমানের সবকিছুই পরীক্ষিত থাকবে। ঘটনাটি নিয়ে যারা তদন্ত করেছেন, তারা যদি কোনো ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি